• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

আইপিএফ বাংলাদেশ শিল্প মেলা-২০২৪ এ সন্তোষজনক সাড়া পাচ্ছে সালেহা মেটাল ইন্ডাস্ট্রিজ এর স্টল

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৪
আইপিএফ বাংলাদেশ শিল্প মেলা-২০২৪ এ সন্তোষজনক সাড়া পাচ্ছে সালেহা মেটাল ইন্ডাস্ট্রিজ এর স্টল

রাজীব-তাজ

২০২৪ সালের ২৪-২৮ জানুয়ারী অনুষ্ঠেয় ১৬ তম বাংলাদেশ প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং (আইপিএফ) শিল্প প্রদর্শনীতে অংশ নিয়ে সালেহা মেটাল ইন্ডাস্ট্রিজ লি: দর্শনার্থীদেরকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। অত্যাধুনিক সব প্লাস্টিক কাঁচামাল বিশেষত ফিলার মাস্টারব্যাচ, কালার মাস্টারব্যাচ, প্রিন্টিং ইংক বা কালি এবং থিনার প্রদর্শন করতে তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরাস্থ আইসিসিবি হলে অনুষ্ঠেয় ট্রেড শোতে অংশ নিয়েছে। উল্লিখিত মূল ৪টি পণ্যের পাশাপাশি আরও ১৫ ধরণের পণ্য তারা উৎপাদন ও বাজারজাত করে। উল্লেখ্য, ২০১১ সালে যশোরে সালেহা মেটাল ইন্ডাস্ট্রিজ এই ব্যবসা শুরু করে এবং সফলতার সাথে “আপনার লক্ষ্যকে রঙিন করে তোলা” স্লোগান নিয়ে দেশব্যাপী ব্যবসা বাণিজ্য এগিয়ে চলেছে। ৩০,০০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদেশী মেশিনারীর মাধ্যমে নিজ কারখানায় সেরামানের কাচামাল এবং পণ্যসমূহ উৎপাদন করে থাকে সালেহা মেটাল। তাদের প্রধান প্রধান কর্পোরেট ক্রেতা হিসেবে রয়েছে বসুন্ধরা গ্রুপ,ন্যাশনাল পলিমার‍, এসিআই, প্যারাগন গ্রুপ, মেঘনা গ্রুপ, এসকোয়ার, মামুন গ্রুপ, সিটি গ্রুপ, মদীনা গ্রুপ, বেঙ্গল গ্রুপ, সানসিং গ্রুপ ও সহ অন্যান্যরা। বিদেশ থেকে আমদানী নির্ভরতা কমানোর প্রত্যয়ে কাজ করে যাওয়া সালেহা গ্রুপ আইএস ও : ৯০০১ সনদপ্রাপ্ত। যশোর কারখানা ও ঢাকা অফিস মিলিয়ে প্রায় ৫০০ স্টাফ এখানে কাজ করে।কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল্লাহ আল মামুন পরশ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে এই কোম্পানীর দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, প্রতিবছরই সালেহা মেটাল এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে৷ সালেহা মেটাল এর ঢাকা অফিস: স্কাই ভিউ হেনলাক্স সেন্টার, ৩/১, পুরনো পল্টন, ঢাকা। আর কারখানার ঠিকানা: ভাটপাড়া, যশোর সদর। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.salehametal.org

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930