• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

১৬ তম বাংলাদেশ পিপিপি ফেয়ার- ২০২৪ এ অভূতপূর্ব সাড়া ফেলেছে তাইওয়ানের বিখ্যাত ফন টেক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানী

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
১৬ তম বাংলাদেশ পিপিপি ফেয়ার- ২০২৪ এ অভূতপূর্ব সাড়া ফেলেছে তাইওয়ানের বিখ্যাত ফন টেক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানী

রাজীব-তাজ

এ বছরের ১৬ তম বাংলাদেশ প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প প্রদর্শনীতে অত্যাধুনিক সব প্লাস্টিক কাচামাল প্রদর্শনী করতে ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি হলে ২৪-২৮ জানুয়ারী, ২০২৪ এ অনুষ্ঠেয় ট্রেড শো তে অংশ নিয়েছে তাইওয়ানের বিখ্যাত ফন টেক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানী। শুরুর দিন থেকেই ক্রেতা, দর্শনার্থীদের ভীড়ে মুখরিত ছিল তাদের বৃহৎ স্টল। বাংলাদেশের এইচ. আর সল্যুশন কো: মূলত আইএসও সনদ প্রাপ্ত বিখ্যাত এই ফন টেক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানীর অফিসিয়াল পরিবেশক এবং এজেন্ট। এইচ. আর সল্যুশন ২০১৫ সাল থেকেই এই খাতে সুনামের সাথে ব্যবসা চালনা করে আসছে। একজন সফল ব্যবসায়ী হিসেবে মো: হাসিনুর রহমান এইচ. আর সল্যুশনের কর্ণধার হিসেবে চায়না এবং তাইওয়ান থেকে সব ধরণের প্লাস্টিক কাচামাল আমদানী করে থাকেন। এসব কাচামাল উন্নত মানের, টেকসই এবং ইন্ডাস্ট্রির সর্বক্ষেত্রে ব্যবহার যোগ্য। এইচ. আর সল্যুশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর পিপিপি এক্সপোতে প্রতিনিধির মাধ্যমে অংশ নিয়ে আসছে।

বাংলাদেশের নামকরা সব কোম্পানীতে কাচামাল সরবরাহ করে এইচ. আর সল্যুশন। উল্লেখ্য, এইচ. আর সল্যুশনের অফিস ঢাকার গেন্ডারিয়ায়। এদের পণ্য এবং সেবা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট: www.hrsolutionbd.com

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930