• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাজুসের প্রস্তাবনা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪
মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাজুসের প্রস্তাবনা

১,বর্তমানে জুয়েলারী শিল্পে ব্যবহৃত মেশিনারীজ আমদানিতে উচ্চ হারে কর আরোপিত আছে। জুয়েলারী শিল্প কে অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভূক্ত করে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে স্বর্ণ পরিশোধনাগার ও জুয়েলারী শিল্পে ব্যবহৃত মেশিনারীজ আমদানিতে শুল্ক কর অব্যাহতি প্রদানের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রস্তাব করছি।
২,বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জুয়েলারী শিল্পের কারখানা স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে জমি বরাদ্দে দাবী জানাচ্ছি।
৩,সোনার গুনগত মান ও ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে বাজুস ও বিএসটিআই এর তত্ববধানে দেশের প্রতিটি জেলায় গোল্ড টেষ্টিং ল্যাব ও হলমার্ক সেন্টার স্থাপনের প্রস্তাব করছি।
৪,ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই ডায়মন্ডের গুণগতমান ও গ্রাহক প্রতারণা রোধে বাজুস ও বিএসটিআই এর তত্বাবধানে দেশের সকল জেলায় আধুনিক ডায়মন্ড টেষ্টিং ল্যাব স্থাপনের প্রস্তাব করছি।
৫,বর্তমানে যে সকল গোল্ড টেষ্টিং ল্যাব ও হলমার্ক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেসকল ল্যাবের রিপোর্ট সঠিক কিনা তা নিয়মিত তদারকির জন্য বাজুস ও বিএসটিআই এর সমন্বয়ে যৌথ মনিটরিং সেল গঠনের প্রস্তাব করছি।
৬,অবৈধভাবে কোন জুয়েলারী ব্যবসায়ী যাতে ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের সুযোগ না পায় সেজন্য বাজুস ও বিএসটিআই এর মাধ্যমে যৌথভাবে নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করছি।
৭,বাজুস ও বিএসটিআই এর মাধ্যমে যৌথভাবে নিয়মিত ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষার প্রস্তাব করছি।
৮,বেসরকারী পর্যায়ে গোল্ড টেস্টিং ল্যাব স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠান সমূহ বিএসটিআই ও বাজুসের গাইড লাইন মেনে দ্রæত সময়ে অনুমোদন পায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করছি।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930