• ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাংবাদিক শুভ ও সুমনের উপর হামলা, ক্র্যাবের নিন্দা ও তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের উপর সন্ত্রাসীদের হামলায় ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।

সুমন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় তাদের উপর হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

সুমন বলেছেন, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে।

এসময় দোকানের পাশেই দাঁড়িয়ে ছিলেন সুমন ও শুভ।

তারা বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।

চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় ফেরাতে গেলে কাঁচি তার হাতে ঢুকে যায়। এসময় সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরো হামলা চালানো হয়।

এই ঘটনায় ক্র্যাব কার্য নির্বাহী কমিটি সদস্যরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930