• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৪ এ টেক সেল বিডি লিমিটেড অংশ নিয়ে বাজিমাত করেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৪
জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৪ এ টেক সেল বিডি লিমিটেড অংশ নিয়ে বাজিমাত করেছে

রাজীব-তাজ

দেশের অন্যতম সনামধন্য গারমেন্ট এক্সেসরিজ ইন্ডেনটিং কোম্পানী টেক সেল বিডি এবারের জিটিবি ট্রেড শো এবং গ্যাপ এক্সপো ২০২৪ এ ইন্ডাস্ট্রির অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারী প্রদর্শন সহ অংশ নিয়েছে। হল ৬ এর বিরাট প্যাভিলিয়ন সহ তারা এবারে চতুর্থবারের মত বহুল আকাঙ্ক্ষিত ঢাকার আইসিসিবি হলে ১১-১৪ জানুয়ারী, ২০২৪ এ অনুষ্ঠেয় ট্রেড শোতে অংশ নিল। প্রথমদিন থেকেই ক্রেতা, দর্শনার্থীদের ভীড়ে মুখর এদের প্যাভিলিয়ন।

টেক সেল বিডি লি: মূলত বিখ্যাত ১৩ টি ব্রান্ডের মেশিনারী বাংলাদেশে উপস্থাপন করে। যেমন- হিকারী চায়নার সব ধরণের সেলাই মেশিন, সুপ্রিম চায়নার ডেনিম অটোমেশন ও স্মার্ট ফ্যাক্টরী সমাধা, হাশিমা জাপানের অটো কাটিং সল্যুশন, এজিএম তুরস্কের আর্ম মেশিন, ডিংফেং চায়নার সার্কুলার নিটিং মেশিন, কিংটেক্স তাইওয়ানের সেলাই মেশিন, নাওমোটো জাপান, জি-বস চায়নার লেজার কাটিং সমাধান, সেভেগায়া সুইডেনের স্ট্রীপ ও রিপকাটিং সল্যুশন, হেয়ী চায়নার অটো ডাউন ফিলিং মেশিন, স্যালুন চায়নার ফেব্রিক সল্যুশন মেশিন, হিপো চায়নার প্লটিং- প্যাটার্ন কাটিং সল্যুশন এবং রেসিং তাইওয়ানের সেলাই মেশিন।

উল্লেখ্য, টেক সেল ২০১৭ তে ব্যবসায়িক যাত্রা শুরু করে এই ৭ বছরে যথেস্ট সুনাম কুড়িয়েছে। এক্সেসরিজ সরবরাহ, বিক্রয়োত্তর সেবা এবং গুনগত মানের কারণে ক্রেতাসাধারণের আস্থার জায়গা পেয়েছে তারা। টেকসেলের কর্পোরেট অফিস ঢাকার উত্তরায়, বাড়ি ৮, রোড ৪, সেক্টর ১৩ তে। কোম্পানীর চেয়ারম্যান মো: আরিফুল ইসলাম এবং ম্যানেজিং ডিরেক্টর বাপ্পী কে. রায়। এই কোম্পানীর যাত্রা শুরুর পেছনের ঘটনা বলতে গিয়ে কিছু সপ্নের কথা জানান বাপ্পী রায়। তিনি সহনশীল বাজেটে উন্নত সেরা মেশিনারী বাংলাদেশে আনার জন্য এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য এই কোম্পানীর সূচনা করেন। বাংলাদেশ সরকারের সমর্থন পেলে এদেশেই আন্তর্জাতিক মানের মেশিনারী প্রস্তুত করার কারখানা করতে চায় টেক সেল বিডি। তাহলে আমদানী নির্ভরতা কমে যাবে অনেকাংশে। ৫ জন নিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানীতে এখন ৪৩ জন স্টাফ কাজ করছে। এর মধ্যে কারিগরী দায়িত্বে রয়েছে চায়না ও শ্রীলঙ্কার কয়েকজন। টেক সেল বিডি লি: দীর্ঘমেয়াদী সপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে অবিরাম। পণ্য ও মেশিনারী সম্বন্ধে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.techcellbd.com

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930