• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননা পেল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৩
সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননা পেল ইসলামী ব্যাংক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে। জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট এ স্মারক হস্তান্তর করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বায়রার সভাপতি মো: আবুল বাশার এবং ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম-সহ মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930