• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হজযাত্রী নিবন্ধের সময় বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৩

হজযাত্রী নিবন্ধের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে ২,০৫,০০০ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন / প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। আজ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বিকালে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট মূল্য জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সর্বশেষ প্রাপ্ততথ্যে, ২ হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরেও দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930