কুমিল্লার লাকসাম উপজেলার বরইগাঁও সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো কনকচৈত্য বৌদ্ধ বিহারে আজ শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) পবিত্র কঠিন চীবর দান উৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আবুল কালাম বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে পবিত্র কঠিন চীবর দান উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “সকল ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতিই হোক আমাদের শক্তি।” এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বলেন, “শান্তি, সম্প্রীতি ও মানবতার জয় হোক।” উক্ত অনুষ্ঠানে বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।