• ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আরপিএমপি ও পূজা উদযাপন কমিটিসমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আরপিএমপি ও পূজা উদযাপন কমিটিসমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রংপুর মহানগরীতে পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (০১ অক্টোবর ২০২৬ খ্রি.) রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) এবং ডিবি জনাব সনাতন চক্রবর্তীসহ আরপিএমপিসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও রংপুর মহানগর ও জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব বিকাশ দাস, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা; জনাব পিসুষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক, মেট্রোপলিটন পূজা উদযাপন, জনাব সুধীর চন্দ্র সেন, সভাপতি, পরশুরাম থানা; জনাব সুমন চন্দ্র বর্মন, সম্পাদক, তাজহাট থানা; জনাব বকুল চন্দ্র রায়, সম্পাদক, হাজিরহাট থানাসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, সম্ভাব্য ঝুঁকি ও বিরোধ চিহ্নিতকরণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসব। রংপুর মহানগরীতে পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আরপিএমপি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, পূজা উদযাপন কমিটিসমূহের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয়, পরামর্শ ও পর্যবেক্ষণ আরপিএমপি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের যেসব সহযোগিতা প্রয়োজন, তা যথাযথভাবে নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। পুলিশ কমিশনার আরও বলেন, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা বজায় রেখে সকলের সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সভায় পূজামণ্ডপকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সকলের সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবেসভায় এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31