পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাকসাম থানায় পিকআপ ভ্যান গাড়ি উপহার দিলেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি মহোদয় ।
পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাকসাম থানা পুলিশকে একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২ টায় দিকে লাকসাম থানা প্রাঙ্গণে যানবাহন পিকআপ ভ্যানটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।পরে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
এ সময় এমপি মহোদয় বলেন, লাকসামে কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় এ থানায় গাড়ির সংখ্যা খুব কম ছিল। সিএনজি ভাড়া করে বিগত দিনে পুলিশকে চলতে হয়েছে। থানা পুলিশের তৎপরতা আরও বাড়াতে তাই একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছি।আশাকরি এখন থেকে উপজেলার সর্বত্র পুলিশি টহল অব্যাহত থাকবে। এতে কিছুটা অপরাধ কমে যাবে।
চরাঞ্চলের অস্ত্রধারীদের হুঁশিয়ার করে তিনি আরও বলেন, যারা চুরি, ডাকাতি করছেন, আপনাদের সময় বেশি নেই। এলাকায় থাকতে হলে আত্মসমর্পণ করেই থাকতে হবে। কারও ওপর কোনো অত্যাচার করা যাবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক নির্মূলের লক্ষ্যেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।আগামীতে মনোহরগঞ্জ থানার জন্য আরও একটি গাড়ী দেওয়া হবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃআনিসুজ্জামান (পিপিএম) জানান,পিকআপ ভ্যান কম থাকায় পুলিশ সদস্যদের সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষা এবং দূর-দুরান্তে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল।বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য মো: আবুল কালাম লাকসাম থানার জন্য একটি পিকআপ ভ্যানের ব্যবস্থা করেন। মহতি এ উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে।