• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন

দেশের মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জনাব মোঃ আবুল কালাম এমপি’র আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

​বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নিরঙ্কুশ ভোটে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-০৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোঃ আবুল কালাম এমপি।

​আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় জনাব মোঃ আবুল কালাম এমপি বলেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের এক নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

​তিনি আশা প্রকাশ করেন যে, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করবেন এবং দেশ ও জনগণের কল্যাণে অনন্য অবদান রাখবেন।

​জনাব মোঃ আবুল কালাম এমপি নতুন মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মেয়াদের সার্বিক সাফল্য কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930