• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স ২০২৬’: সিরামিক শিল্পে প্রযুক্তি ও যৌথ সমৃদ্ধির নতুন দিগন্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স ২০২৬’: সিরামিক শিল্পে প্রযুক্তি ও যৌথ সমৃদ্ধির নতুন দিগন্ত

রাজধানী ঢাকার গুলশানের লেকশোর হোটেলে আজ আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স ২০২৬’ (China-Bangladesh Ceramics Annual Conference 2026)।

“এমপাওয়ারিং টেকনোলজি, উইনিং টুগেদার” (প্রযুক্তিকে ক্ষমতায়ন, একসাথে জয়ী হওয়া) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ও চীনের সিরামিক খাতের শীর্ষ উদ্যোক্তা, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
সম্মেলনে সিরামিক উৎপাদনের আধুনিক প্রযুক্তি, টেকসই উৎপাদন কৌশল এবং ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর আলোকপাত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত আদান-প্রদান বাংলাদেশের সিরামিক শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BCMEA)-এর পরিচালক এবং হুয়া থাই সিরামিকস ইন্ডা. লি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জিয়াউল হক জিকো সিরামিক শিল্পের আধুনিকায়ন ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন:

“বাংলাদেশ ও চীনের মধ্যকার এই যৌথ প্রচেষ্টা আমাদের সিরামিক খাতকে প্রযুক্তিগতভাবে আরও সমৃদ্ধ করবে। বিশ্বমানের অটোমেশন ও উন্নত প্রযুক্তির সংমিশ্রণে বাংলাদেশের সিরামিক পণ্য আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031