• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভারপ্রাপ্ত স্পীকারের সাথে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকী এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

ভারপ্রাপ্ত স্পীকার বলেন, দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম। তিনি বলেন, হাওড় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের জীবিকার সংকট কাটাতে প্রচুর পরিমাণ গবেষণা প্রয়োজন। আর এই গবেষণা লব্ধ জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে।

সাক্ষাতকালে তারা বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে সংসদীয় ককাস গঠন নিয়ে আলোচনা করেন। কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মত দেশগুলোর অবস্থান তুলে ধরার বিষয়ে তারা একমত হন।

এসময় জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরে মাইগ্রেশন এবং বাস্তুচ্যুত লোকদের নিয়ে তারা মত বিনিময় করেন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন এবং এর ফলে ধীরে ধীরে সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে বলে ভারপ্রাপ্ত স্পীকার অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক, যা অভিবাসন, শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে কাজ করে। এটি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো অভিবাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও নীতি নির্ধারণে সহায়তা প্রদান, অভিবাসী শ্রমিক, শরণার্থী, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে সহায়তা করা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031