• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‎জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরেঃ পানি সম্পদ মন্ত্রী‎‎

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
‎জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরেঃ পানি সম্পদ মন্ত্রী‎‎

‎
‎

‎পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফসল হচ্ছে ৩৬ জুলাই। জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন- সংগ্রামের মাধ্যমে। তিনি আরও বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবিসহ সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধতার সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে।
‎
‎আজ রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আয়োজনে “শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
‎
‎পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়ে ছাত্ররা আমাদের ঋণী করে গেছেন। এখন শহীদদের ঋণ পরিশোধের পালা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয় বরং ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। তিনি বলেন গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গঠণমূলক সমালোচনা করা। জুলাই প্রশ্নে কোনো আপোষ নয়, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার তিনি মনে করিয়ে দেন।
‎
‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ্ব আহমেদ জীবন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আল মামুন, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, ড. শহীদুল আলম, আলোকচিত্র গ্রাহক ও মানবাধিকার কর্মী।
‎
‎

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930