• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাদকবিরোধী সফল অভিযানের স্বীকৃতিতে পুরস্কৃত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
মাদকবিরোধী সফল অভিযানের স্বীকৃতিতে পুরস্কৃত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ

আজ ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ১২ (বারো) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করার অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় জনাব কামরুল হাসান, অফিসার ইনচার্জ, ডিবি, নোয়াখালী এবং ডিবি টিমের সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন।

মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031