• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন


গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আলীকদম বাজারে সমর বড়ুয়ার দোকান প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন (বড়ুয়া জনগোষ্ঠীর সামাজিক ও উন্নয়ন মূলক সংগঠন) বান্দরবান পার্বত্য জেলাধীন আলীকদম উপজেলা কমিটি গঠন কল্পে লামা উপজেলা কমিটির সভাপতি লেদু মোহন বড়ুয়া’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে সভার কার্যক্রম শুরু করেন।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, আলীকদম উপজেলা কমিটি গঠন করার জন্য সভাপতি মহোদয় উপস্থিত সকলকে আহ্বান জানান। উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন করা হয়।
সভাপতি সমর বড়ুয়া, সহ-সভাপতি মিলন বড়ুয়া, শিক্ষক জেকি বড়ুয়া, সাধারণ সম্পাদক সুধর্ন বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ বড়ুয়া, জনি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শুভ রঞ্জন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বন্ধন বড়ুয়া, অর্থ সম্পাদক সুলাল বড়য়া, সহ-অর্থ সম্পাদক লাভলী বড়ুয়া, দপ্তর সম্পাদক রাজিব বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক দেবেন্দ্র বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক সবুজ বড়ুয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুকান্ত বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া (২), তথ্য ও গবেষণা সম্পাদক প্রতীক বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুরেশ বড়ুয়া, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রনজিত বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক দোলন বড়ুয়া, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সুবল বড়ুয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণ বড়ুয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রত্মা বড়ুয়া, আন্তর্জাতিক সম্পর্ক বা প্রবাসী বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া (১), পরিবেশ বিষয়ক সম্পাদক রকি বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক সৌরভ বড়ুয়া, নির্বাহী সদস্য স্মৃতি বড়ুয়া, ধন বড়ুয়া, নমিতা বড়ুয়া ও দুলাল বড়ুয়া।

এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি শ্যামল কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়া প্রমূখ অনলাইনে যুক্ত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930