• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল-ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬
বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল-ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী কলেজিয়েট স্কুল কেবল রাজশাহী বা বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম প্রাচীন একটি প্রতিষ্ঠান। এই স্কুলের প্রাক্তন ছাত্ররা দেশ-বিদেশে শিক্ষা, বিজ্ঞান,সংস্কৃতি ও খেলাধুলায় সর্বোচ্চ স্থান অর্জন করেছে। তিনি এই প্রতিষ্ঠানকে মায়ের সাথে তুলনা করে বলেন -মায়েদের মতো এ স্কুলই আমাদের পথ দেখিয়ে আজকের এই অবস্থানে নিয়ে আসেন।তিনি বলেন আমার বাবাও এই স্কুলের ছাত্র ছিলেন। বর্তমানে আমার পরিবারের চতুর্থ প্রজন্ম এই স্কুলে পড়ছে।

আজ শুক্রবার বিকালে ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ কনভেনশন হলে রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘স্কুল ডে ‘ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও স্কুলের প্রাক্তন ছাত্র ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ২০২৮ সালে রাজশাহী কলেজিয়েট স্কুল ২০০ বছরে পদার্পণ করবে।এটি হবে ঐতিহাসিক মিলনমেলা। তিনি বলেন যে, ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সেনাবাহিনীর প্রধানসহ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এই স্কুলেরই কৃতি ছাত্র আজ বাংলাদেশসহ সারা বিশ্বে সুনামের সাথে তাদের নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখছেন।

ভূমিমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানের করতে এবং সারা বিশ্বের কাছে স্কুলের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান-ক্যামব্রিজ,অক্সফোর্ডসহ বিশ্বের নামী শিক্ষা প্রতিষ্ঠান যেমনিভাবে তাদের দ্বিশতবর্ষ পালন করে সেই আদলে পালন করা হবে।অত্যন্ত স্বচ্ছতা ও সততার সাথে অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে একটি প্রাথমিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলমত নির্বিশেষে স্কুলের প্রতি ভালোবাসা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলের এল্যামনাই এসোসিয়েশন স্থায়ী কার্যালয়ের জন্য ঢাকাতে জায়গার ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সবাইকে পরিবারসহ কলেজিয়েট স্কুলের দুইশত বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্রদের মাঝে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান খান প্রমুখ স্মৃতিচারণ করে বক্তব্য দেন।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031