• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ নাইট ২০২৬’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ নাইট ২০২৬’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬’ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ নাইট ২০২৬’ অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, বিএসআরএফ-এর সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক ফোরাম, সংগঠন এবং গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দসহ।

অনুষ্ঠানে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।