• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফিনিক্স সামিট ২০২৬: পরিবেশবান্ধব সাশ্রয়ী ইলেকট্রিক বাইক ও লিথিয়াম ব্যাটারি নিয়ে হাজির ‘ইলোপ’

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৬
ফিনিক্স সামিট ২০২৬: পরিবেশবান্ধব সাশ্রয়ী ইলেকট্রিক বাইক ও লিথিয়াম ব্যাটারি নিয়ে হাজির ‘ইলোপ’

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। মেলায় দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে নজর কেড়েছে পরিবেশবান্ধব ও এআই (AI) প্রযুক্তিচালিত যানবাহনের ব্র্যান্ড ‘ইলোপ’ (Eloop)। আজ শনিবার মেলা প্রাঙ্গণে ইলোপ-এর স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এ সময় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও ইলোপ-এর পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কথা বলেন ইলোপ-এর সিইও এবং ডিরেক্টর জনাব মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের পরিবেশ রক্ষা এবং জ্বালানি খাতের টেকসই উন্নয়নে ইলোপ বর্তমানে উন্নত প্রযুক্তির ইলেকট্রিক বাইক এবং লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে কাজ করছে।

জনাব মহিউদ্দিন আহমেদ বলেন: “আমাদের ইলেকট্রিক বাইকগুলো সম্পূর্ণ ধোঁয়াবিহীন, শব্দহীন এবং পরিবেশবান্ধব। এটি কেবল একটি সাধারণ যানবাহন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই প্রযুক্তি। এই বাইকে মাত্র ১১ টাকার বিদ্যুৎ খরচে একবার চার্জ দিয়ে সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত পথ চলা সম্ভব। এর ফলে আমদানি নির্ভর তেলের ওপর দেশের মানুষের নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”

তিনি আরও জানান, ইলোপ-এর তৈরি পরিবেশ বান্ধব লিথিয়াম ফসফেট ব্যাটারিতে গ্রাহকদের জন্য ৩ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট) গাজীপুরের জয়দেবপুরে এই আন্তর্জাতিক মানের কারখানাটি গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন প্রবাসে কাটানো গাজীপুরের সন্তান মহিউদ্দিন আহমেদ দেশের মানুষের জন্য এবং পরিবেশের সুরক্ষায় টেকসই নবায়নযোগ্য জ্বালানি (রিনেবল এনার্জি) নিয়ে কাজ করতে এই উদ্যোগ নিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তির ১৬টি আকর্ষণীয় ভেরিয়েন্ট রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইলোপ শুধু বাইক নয়, আগামীতে দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস এবং স্কুল বাস চালু করার পরিকল্পনা করছে, পাশাপাশি সোলার লাইট নিয়েও কাজ চলছে।

বর্তমান সরকারের সবুজ টেকসই জ্বালানি নীতির প্রশংসা করে ইলোপ-এর সিইও বলেন, “সরকার পরিবেশের মান উন্নত করতে আন্তরিকভাবে কাজ করছে। এই খাতে যদি সরকারি পৃষ্ঠপোষকতা আরও বৃদ্ধি পায় এবং দেশের ব্যাংকগুলো সহজ শর্তে অর্থায়নের (ফাইন্যান্স) সুবিধা দেয়, তবে এই পরিবেশ বান্ধব সাশ্রয়ী প্রযুক্তিকে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

আয়োজকদের পক্ষ থেকে ফিনিক্স সামিট ২০২৬-এ আসা সকল দর্শনার্থীকে ইলোপ-এর স্টল পরিদর্শন করে সাশ্রয়ী মূল্যের এই পরিবেশবান্ধব প্রযুক্তিগুলো দেখার আহ্বান জানানো হয়েছে। এই উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকদের ইলোপ-এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930