বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ল্যাটিন বাংলার প্রথম সপ্তাহের কুইজের বিজয়ীর হাতে ব্রাজিল তারকা নেইমারের স্বাক্ষরিত অরিজিনাল জাতীয় দলের জার্সি তুলে দেওয়া হয়েছে।
প্রথম সপ্তাহের ভাগ্যবান বিজয়ী ঢাকার মিরপুরের এন এইচ হাসান। জার্সি হাতে পেয়ে তিনি বলেন, “নেইমারের স্বাক্ষরিত জার্সি পাব, এটা কখনও ভাবিনি। ল্যাটিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য।”
ল্যাটিন বাংলা জানিয়েছে, বিশ্বকাপজুড়ে তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চলবে কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি সপ্তাহে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বিশ্ব ফুটবলের তারকাদের স্বাক্ষরিত আকর্ষণীয় পুরস্কার।
পরবর্তী বিজয়ীদের একজন হতে নিয়মিত চোখ রাখুন ল্যাটিন বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।