মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) আজ মঙ্গলবার, ৯ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন বাংলাদেশ সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
হাই-ভোল্টেজ এই ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।
স্টেডিয়ামে আগমন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে যৌথভাবে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। খেলা চলাকালীন তারা মিরপুরের গ্যালারিতে বসে ক্রিকেটারদের উৎসাহ দেন এবং কুশল বিনিময় করেন।