• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি মোশারফ’ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৩, ২০২৬
ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি মোশারফ’ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

ডিএমপির তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফ (৩৮)’কে বিপুল সংখ্যক ইয়াবা ও ০১টি বিদেশী রিভলবারসহ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‍্যাব-৩|

১| র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদক ব্যবসায়ী, খুনী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, ধর্ষক এবং বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

২| এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২২ জুন ২০২৬ তারিখ ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন ২৬/৯-এ উত্তর মৌলভিরটেক, ২৩ নং ওয়ার্ড শামীম আহম্মেদ এর বাড়ির ২য় তলায় অভিযান পরিচালনা করে ডিএমপির তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফ (৩৮), পিতাঃ মোঃ সফুর উদ্দিন, সাং- রাজপাড়া বারুয়াখালী, থানাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১৫৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৫,৯৮,৫০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়|

৩| পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফ র‍্যাব-৩ কে তার নিজের একটি অস্ত্র (রিভলবার) এর লুক্কায়িত অবস্থান সম্পর্কে জানায়| উক্ত তথ্যের ভিত্তিতে আরও একটি পৃথক অভিযানের মাধ্যমে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন ইউসুফ স্কুল রোড সেকেন্দারবাগ বাড়ি নং-৬০৪ থেকে ৬০৮ এর মাঝে বাবা মা’র দোয়া ফার্নিচার গলির ভিতরে ময়লার বস্তার পিছনে দেয়ালের সাথে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে একটি কালো ব্যাগ এবং তার ভিতরে ০১টি বিদেশি রিভলবার (যাহার বডিতে খোদাই করে ইংরেজীতে MADE In England লিখা রয়েছে) ও ০১ রাউন্ড এ্যামোনিশন লোডেড অবস্থায় উদ্ধার করা হয়|

৪| উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোশারফ এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ আইনে একাধিক মাদক রয়েছে|

৫| ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031