• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিটিকেজি ফেয়ার-২০২৬: টেক্সটাইল অটোমেশনে বৈপ্লবিক সমাধান নিয়ে হাজির হয়েছে এলিয়ার

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৬
বিটিকেজি ফেয়ার-২০২৬: টেক্সটাইল অটোমেশনে বৈপ্লবিক সমাধান নিয়ে হাজির হয়েছে এলিয়ার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রদর্শনী ‘বিটিকেজি ফেয়ার-২০২৬’-এ অত্যাধুনিক অটো ডিসপেন্সিং এবং ডাইং অটোমেশন প্রযুক্তি প্রদর্শন করছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এলিয়ার (Eliar)।১৯৮৪ সাল থেকে বিশ্বজুড়ে টেক্সটাইল খাতে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসা এই তুর্কি (টার্কিশ) প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর প্রথম পছন্দে পরিণত হয়েছে।

শনিবার (২ মে, ২০২৬) মেলায় অংশগ্রহণ সম্পর্কে এলিয়ার-এর মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার জনাব মাহমুদুল হাসান বলেন, “এলিয়ার মূলত একটি তুর্কি প্রতিষ্ঠান যা ১৯৮৪ সাল থেকে বিশ্বব্যাপী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে আমাদের ‘ডাইং মেশিন কন্ট্রোলার’ অত্যন্ত জনপ্রিয়। তবে বর্তমানে আমরা টেক্সটাইল ফ্যাক্টরিগুলোর জন্য ‘অটো ডিসপেন্সিং সিস্টেম’-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। ম্যানুয়ালি ডাইস ও কেমিক্যাল হ্যান্ডেলিং করতে গেলে যে হিউম্যান এরর (মানুষ্য সৃষ্ট ভুল) বা স্বাস্থ্যঝুঁকি থাকে, আমাদের অটোমেশন সিস্টেম তা সম্পূর্ণ দূর করে।

তিনি আরও জানান, বাংলাদেশের শীর্ষ ১০টি বড় গ্রুপ অফ কোম্পানির অধিকাংশতেই এলিয়ার-এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। শুধু যন্ত্র বিক্রি নয়, বরং দীর্ঘমেয়াদী পার্টনারশিপ এবং বিক্রয়োত্তর সেবাকেই মূল অগ্রাধিকার দেয় প্রতিষ্ঠানটি। ২০০৭ সাল থেকে বাংলাদেশে সম্মানের সাথে কাজ করে যাওয়া এলিয়ার-এর এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফ্যাক্টরি মালিকরা নিখুঁত উৎপাদন খরচ হিসাব (কস্ট ক্যালকুলেশন) এবং অপচয় রোধ করতে সক্ষম হচ্ছেন। মেলা উপলক্ষে বিশেষ ইনোভেশন ও মডার্নাইজেশন সলিউশন নিয়ে আসা এলিয়ার-এর স্টলে দর্শনার্থী ও শিল্পোদ্যোক্তাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

প্রদর্শনী চলাকালে স্টলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ, এম. ওবায়দুর রশিদ, আতা তুরগুতাল্প এবং তুরস্ক থেকে আগত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930