• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ মনোনীত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ মনোনীত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুর রাজ্জাক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ২০২৪-২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ মনোনীত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (ব্যালট নং-০৫)।সম্প্রতি রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আবাসন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং একটি সদস্যবান্ধব রিহ্যাব গঠনে তার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, “দীর্ঘ ৪১ বছর ধরে নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি রিহ্যাব সদস্যদের কল্যাণে কাজ করতে চাই। সততা ও দক্ষতার সমন্বয়ে আমরা একটি আধুনিক ও শক্তিশালী রিহ্যাব গড়ে তুলব।

আমাদের প্যানেল জয়যুক্ত হলে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের সাথে কার্যকর সমন্বয় করা হবে।”উল্লেখ্য, আব্দুর রাজ্জাক একজন অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ী। তিনি আরমা রিয়াল এস্টেট লিমিটেড, আরমা লাইন হার্ডওয়্যার এবং আরমা এগ্রিকালচার সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার। এছাড়া তিনি বিসিআই, ডিসিসিআই এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।বক্তারা বলেন, আব্দুর রাজ্জাকের মতো একজন অভিজ্ঞ ও সৎ মানুষকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাওয়া রিহ্যাব সদস্যদের জন্য বড় সুযোগ। সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাকে পূর্ণ সমর্থন ও ব্যালট নম্বর ০৫-এ ভোট দেওয়ার আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930