• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পানাম গ্রুপের এমডি অমল পোদ্দার ও পরিচালক অনিক পোদ্দার

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পানাম গ্রুপের এমডি অমল পোদ্দার ও পরিচালক অনিক পোদ্দার

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পানাম গ্রুপের এমডি অমল পোদ্দার ও পরিচালক অনিক পোদ্দার

দেশের স্বনামধন্য পোশাক শিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠান পানাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অমল পোদ্দার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় অমল পোদ্দার বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।” তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশাপাশি সবাই যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

একই সাথে পানাম গ্রুপের পরিচালক অনিক পোদ্দার গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের সুন্দর বাংলাদেশ যেন আরও সমৃদ্ধশালী হয়, এটাই আমাদের একান্ত কামনা।”

শ্রমিকবান্ধব উদ্যোগ: ১০ দিন আগেই বেতন ও বোনাস পরিশোধ: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পানাম গ্রুপ এবার ঈদের ১০ দিন আগেই (১০ মার্চ ২০২৬) সকল কর্মকর্তা ও শ্রমিকদের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করেছে। এ প্রসঙ্গে আশুলিয়া ফ্যাক্টরির মেট্রো ইউনিট-২ এর ডেপুটি ম্যানেজার (মেইনটেন্যান্স) সুকান্ত বড়ুয়া বলেন: “আমাদের এমডি অমল পোদ্দার অত্যন্ত বিশাল হৃদয়ের মানুষ। ঈদের অনেক আগেই বেতন-বোনাস হাতে পাওয়ায় আমাদের শ্রমিক ও কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে আনন্দিত। এমন মানবিক মালিক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।”

বিশ্ববাজারে ‘Made in Bangladesh’-এর লক্ষ্য
উল্লেখ্য যে, পানাম গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান পানাম সাইকেল ইন্ডাস্ট্রি লিমিটেড বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বাইসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সর্বাধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী ও টেকসই বাইসাইকেল উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পর প্রতিষ্ঠানটির এখন মূল লক্ষ্য ‘Made in Bangladesh’ ট্যাগ নিয়ে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করা। বিশাল উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই বড় পরিসরে রপ্তানি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

শুভেচ্ছা বার্তায় পানাম গ্রুপের কর্ণধাররা দেশ ও জাতির সমৃদ্ধিতে শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930