• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ ভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( ৩ বিজিবি)

বিজিবি সুত্র জানায়, বুধবার ( ৪ মার্চ ২০২৬) সকাল সাতটায় উপজেলার আদি ত্রিপুরা পাড়া নামক স্থান থেকে নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে। যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা।

জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগ এর কার্যালয়ে জমা করা হয়েছে।

বিজিবি সুত্র আরো জানায়, সীমান্ত রাক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31