• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রথম আলো ভবনে মাহ্‌বুবুর রহমানের শিল্প প্রদর্শনী ‘আলো’ পরিদর্শনে বিশিষ্টজনরা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
প্রথম আলো ভবনে মাহ্‌বুবুর রহমানের শিল্প প্রদর্শনী ‘আলো’ পরিদর্শনে বিশিষ্টজনরা

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে চলমান শিল্পী মাহ্‌বুবুর রহমানের একক শিল্প প্রদর্শনী ‘আলো’ দেখতে আজ বুধবার দুপুরে ভিড় করেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদর্শনীটি পরিদর্শনে আসেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি, জয়া আহসান, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে। অতিথিরা শিল্পীর সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং দীর্ঘ সময় নিয়ে শিল্পকর্মগুলো ঘুরে দেখেন।

শিল্পী মাহ্‌বুবুর রহমানের এই বিশেষ প্রদর্শনীটি প্রতিদিন দুই দফায় দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে। দর্শনার্থীরা বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রদর্শনীটি দেখার সুযোগ পাচ্ছেন।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, শিল্পানুরাগীদের জন্য এই প্রদর্শনী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930