• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকায় সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে অবৈধ পপি ক্ষেত ধ্বংস

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকায় সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে অবৈধ পপি ক্ষেত ধ্বংস

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম ডিমপাহাড় ও সাঙ্গু নদী মধ্যবর্তী পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপিক্ষেত ধ্বংস করেছে। জানা যায়, এলাকায় আরও কিছু জমিতে অবৈধ পপি চাষ চলমান রয়েছে, যা নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

দেশের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত ও মাদকদ্রব্যের বিস্তার রোধে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31