• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আমেরিকা থেকে  ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে  MV.WF ARTEMIS  জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
আমেরিকা থেকে  ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে  MV.WF ARTEMIS  জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02
এর অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে MV.WF ARTEMIS জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G-02 চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার তৃতীয় চালান হিসেবে ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে MV.WF ARTEMIS
জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে অবস্থান করছে। ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয়  চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসেছে ।
উল্লেখ,G to G-01 চুক্তির আওতায় ইতোমধ্যে
মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930