• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে ‘গণতন্ত্রের মা’, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের রাজনৈতিক অঙ্গন, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শোকসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়ার বড় পুত্র জনাব তারেক রহমান তাঁর পরিবারের সদস্যবৃন্দসহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভার শুরুতেই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশপ্রেমের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের এক মূর্ত প্রতীক।

শোকসভায় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নিয়ে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই নাগরিক শোকসভা সম্পন্ন হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031