• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে মার্কিন আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে মার্কিন আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র নিন্দা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত রবিবার ( ৪ জানুয়ারি) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’ সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, গত শনিবার,৩ জানুয়ারি ২০২৬,ভোর রাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনী ভেনিজুয়েলার রাজধানী সহ কয়েকটি প্রদেশে ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা চালিয়ে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী জোরপূর্বক তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কে ।খবর আইবিএননিউজ ।

বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

আমরা মনে করি, কোনো দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক অপহরণ বা আটক করার অধিকার কোনো সাম্রাজ্যবাদী শক্তির নেই। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং শক্তির রাজনীতিকে আরও উসকে দেয়। ভেনেজুয়েলার তেল সম্পদ লুটপাট করার জন্য ট্রাম্প এ আগ্রাসী ঘটনা ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র পৃথিবীর মানবজাতির শত্রু।যুক্তরাষ্ট্রের যারা সহযোগী তারাও মানবজাতির শত্রু। ভেনেজুয়েলায় আগ্রাসী সামরিক আক্রমণে যুক্তরাষ্ট্রের আসল চরিত্র ফুটে উঠেছে।

বাংলাদেশ গণমুক্তি পার্টি ভেনিজুয়েলার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের নির্বাচিত নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাই—এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।

সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম, জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে বাংলাদেশ গণমুক্তি পার্টি দৃঢ়ভাবে অবস্থান নিতে থাকবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31