সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রীনহাট রিয়েল এস্টেট-এর গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রীনহাট রিয়েল এস্টেট-এর গভীর শোক
নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রীনহাট রিয়েল এস্টেট কোম্পানি।
এক শোকবার্তায় গ্রীনহাট রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (MD) মোঃ রিপন এবং চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”
বিবৃতিতে কোম্পানির এমডি ও চেয়ারম্যানের পাশাপাশি সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকেও শোক জানানো হয়। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে যে শোকের ছায়া নেমে এসেছে, গ্রীনহাট রিয়েল এস্টেট পরিবার সেই শোকের সমান অংশীদার বলে বার্তায় উল্লেখ করা হয়।