• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
রাজধানীতে ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ অনুষ্ঠিত: প্রবাসীদের অংশগ্রহণে মুখরিত ঢাকা

বাংলাদেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত সবচেয়ে বড় আয়োজন ‘NRB গ্লোবাল কনভেনশন ২০২৫’ আজ ঢাকার হোটেল শেরাটনে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আসা এক হাজারের বেশি প্রবাসী—যাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইটি পেশাদাররা রয়েছেন—এই কনভেনশনে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে আয়োজকরা দেশের তিনবারের সাবেক প্রধানমন্তী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং অনুষ্ঠানস্হলে দাঁড়িয়ে সবাই নীরবতা পালন করেন।

আজ সকাল ১১টায় কনভেনশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব এম. ডি. তৌহিদ হোসেন। পরবর্তীতে সন্ধ্যায় আয়োজিত সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

উপদেষ্টাদ্বয় তাঁদের বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। তাঁরা উল্লেখ করেন যে, প্রবাসী বাঙালি সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কনভেনশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা করেন।আমেরিকা-বাংলাদেশ চেম্বার,কানাডা-বাংলাদেশ চেম্বার,ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার ও UK-BCCCI,ঢাকা ও দুবাইয়ের ব্যবসায়িক কাউন্সিল,সিঙ্গাপুর, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার।

এই কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের মেধা ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে আয়োজকরা মনে করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031