• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিপিজেএ’র নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
বিপিজেএ’র নিন্দা ও প্রতিবাদ

পাঠকপ্রিয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এবং দ্য নিউএজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে নাজেহাল ও হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী লিথো
বলেন, সংবাদপত্রের ওপর যেকোন ধরনের হামলা স্বাধীন মত-প্রকাশের পরিপন্থী। আমরা দুটি পত্রিকার কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং একজন সম্পাদককে হেনস্তার নিন্দা জানাই।
তারা বলেন, সমাজে ভিন্নমত থাকবে। মতের ভিন্নতা সমাজে সুস্থ ধারা তৈরি করে। সাংবাদিকতা কোন অপরাধমূলক কাজ নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার দায় দুষ্কৃতকারীদের। তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্র ও সাংবাদিককে লক্ষ্যবস্তু করা অন্যায়।

বিপিজেএ নেতৃবৃ্ন্দ বলেন, দেশে একটি সুস্থধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য যখন নির্বাচন আয়োজনের কাজ চলছে তখন সংবাদপত্র ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। আমরা এ ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানাই।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930