• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ওসমান হাদির মৃত্যুতে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
ওসমান হাদির মৃত্যুতে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র শোক

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন- বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ এক শোকবার্তায় বলেন,‘আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন, সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর, জুলাই গণ-অভ্যুত্থানের এক লড়াকু যোদ্ধা। তার মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশায় রাজধানীর ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় হাদির ওপর গুলি করা হয়। বেলা ২টা ২৪ মিনিটে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আক্রমণ চালায়। আহত হাদিকে ঢামেক ও এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031