• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার অগ্রদূতদের সম্মাননা।

উদ্ভাবন ও নেতৃত্বের মাধ্যমে দেশের ডিজিটাল ভবিষ্যৎকে এগিয়ে নেওয়া অগ্রদূতদের স্বীকৃতি প্রদান।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকায় ‘ইনস্পায়ার্ড বাই ফিউচার’ শিরোনামে আয়োজিত এ আয়োজনের সপ্তম সংস্করণে ব্যাংকিং, পেমেন্টস এবং ফিনটেক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে অসাধারণ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। হার্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজি

এ বছর ১৯টি ক্যাটাগরিতে মোট ১৮টি প্রতিষ্ঠানকে ৩৩টি পুরস্কার দেওয়া হয়েছে। ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, ডেবিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), ক্রেডিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), প্রি-পেইড (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), পিওএস ও অনলাইন অ্যাকোয়ারিং, অ্যাফ্লুয়েন্ট, লোকেশন-বেসড অ্যাকোয়ারিং, কো-ব্র্যান্ডস, ইনোভেশন অ্যান্ড ইনোভেশন ইন অ্যাকসেপ্ট্যান্স, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইমার্জিং। বিজনেস এবং মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (ইস্যুয়িং) ২০২৪-২৫-এসব ক্ষেত্রে কৃতিত্বের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে— ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এমটিবি, ডাচ্‌-বাংলা, পূবালী, সাউথইস্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, ইউসিবি, মার্কেন্টাইল ব্যাংক এবং এবি ব্যাংক। ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার পেয়েছে বিকাশ, পাঠাও

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ. মনসুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিমসহ বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক কোম্পানি, কূটনীতিক এবং বিভিন্ন বৃহৎ মার্চেন্ট প্রতিষ্ঠানের ঠানের প্রতিনিধিরা প্রতিনিধিরা। —-

মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায়। সামনে আরও অনেক সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে। ব্যাংক, ফিনটেক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানসহ সমগ্র ইকোসিস্টেমে অংশীদারিত্ব ও উদ্ভাবনের সমন্বয়ে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ এবং সবার জন্য। অন্তর্ভুক্তিমূলক করে তোলাই এ অগ্রগতির প্রধান চালিকা শক্তি। মাস্টারকার্ডে আমরা গ্লোবাল অভিজ্ঞতা ও স্থানীয় চাহিদাকে কাজে লাগিয়ে এসব অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ সেইসব পথপ্রদর্শক ও অংশীদারদের সম্মান জানায়, যারা এই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিচ্ছেন।”।

২০১৯ সালে যাত্রা শুরু করা মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এখন দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদানের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ বছরের থিম সহযোগিতা, প্রযুক্তি ও অগ্রচিন্তার মাধ্যমে একটি শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে মাস্টারকার্ডের দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে, যা আগামী দিনের নতুন সুযোগ সৃষ্টির ভিত্তি স্থাপন করবে।।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930