• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

PPP-এর দক্ষ নেতৃত্বে দেশের প্রথম বড়মাপের শূন্যঋণ বিনিয়োগ সাফল্য-লালদিয়া টার্মিনাল বাস্তবায়ন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫
PPP-এর দক্ষ নেতৃত্বে দেশের প্রথম বড়মাপের শূন্যঋণ বিনিয়োগ সাফল্য-লালদিয়া টার্মিনাল বাস্তবায়ন

লালদিয়া কন্টেইনার টার্মিনালের সফল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের বৃহৎ পরিসরের আন্তর্জাতিক | মানের PPP প্রকল্প বাস্তবায়নে পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা ও শূন্য সরকারি ঋণ নিশ্চিত করে Public Private Partnership Authority (PPPA) দেশের অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায় সূচনা করেছে।

এই অর্জন প্রমাণ করেছে যে PPPA স্বচ্ছ প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড এবং দক্ষ দর কষাকষির মাধ্যমে জটিল অবকাঠামো প্রকল্প সফলভাবে বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে।

PPP কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন:”লালদিয়া প্রমাণ করে যে বাংলাদেশের PPP মডেল কার্যকর ও শক্তিশালী। আমরা কোনও জাতীয় সম্পদ। বিক্রি না করেই এবং কোনও সরকারি ঋণ না নিয়েই বিশ্বমানের দক্ষতা ও বিনিয়োগ নিশ্চিত করেছি। PPPA। স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করে বাংলাদেশকে সর্বোচ্চ মূল্য এনে দিয়েছে।”

লালদিয়া প্রকল্পে PPP কর্তৃপক্ষের প্রধান অবদান

প্রকল্পের পূর্ণ PPP কাঠামো তৈরি ও ডিজাইন করে সরকারী মালিকানা সম্পূর্ণ অক্ষুন্ন রাখা

বৈশ্বিক প্রতিযোগিতামূলক দরপত্র পরিচালনা করে আন্তর্জাতিক মানের অপারেটর। আকর্ষণ

কোন সরকারি ঋণ ছাড়াই বিনিয়োগ ও প্রযুক্তি নিশ্চিত করার জন্য সুষম কনসেশন চুক্তি সম্পাদন

পরিবেশ, প্রোকিউরমেন্ট ও গভার্নেন্সসহ আন্তর্জাতিক মানদণ্ডের পূর্ণ অনুসরণ নিশ্চিত

আধুনিক প্রযুক্তি, অপারেশনাল দক্ষতা ও নিরাপত্তা উন্নয়নের মাধ্যমে দেশের বন্দর খাতে নতুন মানদণ্ড স্থাপন

বাংলাদেশের PPP পাইপলাইনে নতুন গতি

লালদিয়া প্রকল্পের সাফল্যকে সামনে রেখে PPPA এখন বন্দর, লজিস্টিকস, জ্বালানি, স্বাস্থ্য, নগর উন্নয়নসহ। বিভিন্ন খাতে PPP প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে-যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির। লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

“লালদিয়া শুধুই একটি বন্দর প্রকল্প নয়-এটি প্রমাণ করে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের PPP | বাস্তবায়নে সক্ষম। এই সাফল্য আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে এবং আরও উচ্চমানের বিনিয়োগ। আকর্ষণের পথ প্রশস্ত করেছে,” বলেন আশিক চৌধুরী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930