বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
গুলশানের লেকশোর হোটেলে রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
প্রবাসে থাকা নেতাকর্মীরা বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন। এতে বিদেশে থাকা বিএনপি-সমর্থকদের সঙ্গে দলের সংগঠনিক যোগাযোগ আরও মজবুত হবে বলে দলের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।