• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীতে রাজমহল সুইটসে অগ্নিকান্ড : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০
জুড়ীতে রাজমহল সুইটসে অগ্নিকান্ড : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে রাজমহল সুুইটস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারস্থ হাজী ইনজাদ আলী মার্কেটে ঘটেছে।
দোকান মালিক মিজানুর রহমান বাবলু জানান, রাত ১০টায় দোকান বন্ধ করে বাসয় যাই। এসময় আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। আগুন দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। পরে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়। তিনি বলেন- দোকানের একটি ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, আগুনের শুরুতে স্থানীয়রা এগিয়ে আসায় আগুন ছড়াতে পারেনি। তবে দর্শনার্থীদের অযথা ভিড়ের কারণে ফায়ারকর্মীদের কাজে সমস্যা হয়। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

মঞ্জুরে আলম লাল / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930