• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মেধাবী কিন্তু দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০২৪ ও ২০২৫ সালের দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক ছাত্রছাত্রীকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা এবং অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মদ। 

এ সময় ব্যাংকের কর্মকর্তারা সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রমাণ করে মেধা আর সুযোগ এক সঙ্গে মিললেই এগিয়ে যায় দেশ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930