• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই সনদ স্বাক্ষর শেষে এবি পার্টির চেয়ারম্যান:

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫
জুলাই সনদ স্বাক্ষর শেষে এবি পার্টির চেয়ারম্যান:

“ইগো পরিহার করে সরকারের আস্থাভাজন দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান”।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবি পার্টির নেতৃবৃন্দ। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সনদে স্বাক্ষর প্রদানের আগে ও পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি তাদের করা প্রশ্নের জবাব প্রদানকালে বলেন, আশাকরি সংশয় ও সংকট কেটে যাবে। ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন ৩ টি রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান তিনি। জনাব মঞ্জু বলেন; বিএনপি সবচেয়ে বড় দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং লম্বা সময় ধরে নির্যাতন নিপীড়ন সয়ে ফ‍্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের মত অভিজ্ঞ দল দ্বিতীয়টি নেই; এটা তাদের ‘ইগো’।
জামায়াত সবচেয়ে সুসংগঠিত দল, চরম দমন নিপীড়ন সয়েও তারা হাল ছাড়েননি, এই মূহুর্তে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা উর্দ্ধমুখী; এটা হলো জামায়াতের ‘ইগো’। তরুণদের নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি’র যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ছিলেন জুলাই অভ্যুত্থানের শীর্ষ হিরো। তাদের আহ্বান ও নেতৃত্বে ফ‍্যাসিবাদের চুড়ান্ত পতন হয়েছে— দূর্ভোগ‍্যজনকভাবে এটাও তাদের মধ‍্যে ‘ইগো’র জন্ম দিয়েছে।
অন্তর্বর্তী সরকার এই তিন দলকে নানা সময়ে বড় দল, সরকারের অংশ বা খুব গুরুত্বপূর্ণ দল আকারে মর্যাদা দিয়েছে’ উল্লেখ করে বলেন; এখন দেখছি এই তিন দলের ইগো ঐক্যমতের পথে অন্তরায় সৃষ্টি করছে। তিনি ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান। এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান ছাড়াও দলের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ‍্য সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে.কর্ণেল অব. দিদারুল আলম, লে.কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি,আমিনুল ইসলাম এফসিএ,শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন,শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান,জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান প্রমুখ অংশগ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930