• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৌলভীবাজারে গৃহহীনকে ঘরের চাবি হস্তান্তর

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
মৌলভীবাজারে গৃহহীনকে ঘরের চাবি হস্তান্তর

সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি আজ বুধবার(২৮শে অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলায় একজন গৃহহীনকে ঘরের চাবি হস্তান্তর করেছেন। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর এর বাস্তবায়নে নির্মিত হয়েছে ঘরটি। বিভাগীয় কমিশনার গৃহহীন হাতে চাবি হস্তান্তরের সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত সচেতন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে তাদের প্রাপ্য সুযোগ – সুবিধা প্রদানে এবং তাদের সমস্যা নিরসনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি আরও বলেন, মুজিববর্ষে চলমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার সকল গৃহহীনদের জন্য গৃহ নির্মান করে দিচ্ছে সরকার।

সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930