• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা প্রশাসন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (২৮শে অক্টোবর) মৌলভীবাজার জেলার প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্তৃক আয়োজিত এ হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা কোন অভিশাপ বা ভাগ্যের ফল নয়। এটি প্রকৃতির নিয়ম। বিভিন্ন কারণ যেমন পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা ও জেনেটিক বৈশিষ্ট্যের কারণে শিশুরা প্রতিবন্ধী হতে পারে। তিনি বলেন প্রতিবন্ধী শিশুরা আমাদের ভাই বোন, তাদেরকে আপন করে নিতে হবে। তাদের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠা করে তাদেরকে সঠিক ও সুস্থ ভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান।

সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930