• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননা করার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননা করার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ

ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও অবমাননা করার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময়ে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা এবং পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্টেশন রোড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উত্তর রেল আউটার ও দক্ষিণ বাজার পর্যন্ত পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোডস্থ চৌমুহনীতে প্রতিবাদ সভায় বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান।

এ সময় বক্তারা মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্স সরকারকে মুসলিম উম্মাহর কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়। নতুবা ফ্রান্সের সকল পণ্য ও তাদের সকল কর্মকান্ডকে বয়কট করার হুশিয়ারি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল ওয়াহিদ, আতিকুর রহমান আখই, মাওলানা কাজী এহসান মাহবুব জাকির, কাজী ফখরুল ইসলাম, হাফিজ এবাদুর রহমানসহ উপজেলা আল ইসলাহ, উপজেলা ও পৌর তালামিযের সর্বস্তরের নেতাকর্মীরা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930