ন্যাশনাল ব্যাংকের ছয়ফুল্লাকান্দি বাজার ও লক্ষ্মীপুর শাখার উদ্যোগে ৭ সেপ্টেম্বর স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন এর উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী ফরিদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের উদ্দেশ্য ও উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়। আর্থিক জ্ঞানার্জন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং প্রাথমিক পর্যায়ে ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা লাভের গুরুত্ব শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং ব্যাপক সাড়া পায়।
এছাড়া একই দিনে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র লক্ষ্মীপুর শাখার উদ্যোগে অনুরূপ স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বিস্তারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের কার্যক্রম পরিচালনায় ব্যাংকটি অঙ্গীকারবদ্ধ।
ন্যাশনাল ব্যাংক পিএলসি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সঞ্চয় সংস্কৃতি গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।