বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি।
সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে উপস্থিত হয়ে এনসিপি নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এনসিপির মুখ্য সংগঠক জনাব সারজিস আলমের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির ও কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।