• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।

আজ বিকালে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তাঁরা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এদুটি বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ, ইসলাম ধর্মীয় শিক্ষা ও দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে এদুটি দেশ একত্রে কাজ করতে পারে। তবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্যের ভিত্তিতেই এসকল বিষয়কে এগিয়ে নিতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বৃহৎ মাদ্রাসাগুলোতে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসূলে ফিকহ, আকিদা, আখলাক, তথ্য-প্রযুক্তি প্রভৃতি বিষয়ে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা এদেশের মাদরাসা শিক্ষার্থীরা উপকৃত হবে। এতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় ও শক্তিশালী হবে।

এর আগে উপদেষ্টা পাকিস্তানের নয়া হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

এ সময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930