• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫
টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে সদরের মগড়া ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অত্র ইউনিয়ন যুবদল সভাপতি খোদাবক্স এর বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ আগস্ট) বিকেলে মগড়া ইউনিয়নের ভিতর বাহির শিমুল ও ভিতর শিমুল এর ৩টি ওয়ার্ডের মহিলাদলের আয়োজনে এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও মহিলাদল নেত্রী মাজেদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ করিম। মহিলাদল নেত্রী রহিমা বেগম, শাহনাজ পারভীন, এলি আক্তার, কোহিনুর বেগম, আশা আক্তার প্রমুখ। বৈঠক শেষে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে টুকুর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেত্রীরা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930