• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে—-ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে—-ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দেশের স্বার্থে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে দূরত্ব কমানোর উপর গুরুত্বারোপ করে বলেছেন, অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তাই দলীয় রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আজ ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট মিলনায়তনে Inspiring Youth Career For Leather, Footwear and Leather Goods Industries শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস্ট সোসাইটি ও রেনেসাঁ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন লেদার ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উচ্চশিক্ষার সঙ্গে ব্যবহারিক শিক্ষার সামঞ্জস্য সাধন করে পাঠক্রম আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে বলেন, শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা জরুরি। তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পরিচালিত শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রোগ্রাম আরও কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন। উপাচার্য ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া সম্পর্ক উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নিয়মিত মতবিনিময় করার পরামর্শ দেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930