• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ার বড়মচাল থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
কুলাউড়ার বড়মচাল থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

কুলাউড়া উপজেলা বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকা থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, নন্দনগর এলাকায় বিকালে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডের মতো একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, এটি পাকিস্তান আমলের ১৯৬৯ সালে মাটির গভীরে পুতে রাখা শক্তিশালী গ্রেনেড।

গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930